শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৩:৩৯ পিএম, ২০২৩-০৪-০৬
এ.আর সোহাগ (লক্ষ্মীপুর): লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলায় এসডিএফ এর ০৮ নং রামগতি ক্লাস্টার অফিসের মাধ্যমে ২৫টি গ্রাম সমিতিতে সহায় সম্বলহীনদের মাঝে এককালীন অনুদান প্রদান করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় রামগতি বাণী ভবাণী কামেশ্বরী পাইলট আদর্শ উচ্চ বিদ্যালয়ের হল রুমে উত্তর বড়খেরী, দক্ষিণ বড়খেরী, আজাদ মেমোরিয়াল, চরলক্ষ্মী সাহাপাড়া গ্রাম সমিতির ১৩৮ সহায় সম্বলহীন সদস্যদের মাঝে ৯ হাজার করে মোট ১২লক্ষ ৪২ হাজার টাকা এককালীন অনুদান (ওটিজি)দেওয়া হয়।
সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর বাস্তবায়নাধীন রেজিলিয়েন্স এন্টারপ্রিনিওরশীপ এন্ড লাভলী হুড ইমপ্রুভমেন্ট(আরইএলআই) প্রকল্পের আওতায় ০৮ নং রামগতি ক্লাস্টার অফিসের অধীনে সুফলভুগী সহায় সম্বলহীন সদস্যদের মাঝে এককালীন অনুদান বিকাশের মাধ্যমে এ সহায়তা দেওয়া হয়।
০৮ নং রামগতি ক্লাস্টার অফিসার মো: আসাদুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চরগাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাওহীদুল ইসলাম সুমন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন বড়খেরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান মাকসুদ মিজান। উপস্থাপনায় ছিলেন ডিইও গোলাম সারোয়ার, এছাড়া আরও উপস্থিত ছিলেন ইব্রাহীম খলিল দিদার মেম্বার চরগাজী ০৯নং ওয়ার্ড। আশরাফ উদ্দিন শনি মেম্বার চরগাজী ০৬ নং ওয়ার্ড
আতাউর রহমান আজাদ মেম্বার ১,২,৩ মহিলাম মেম্বারের প্রতিনিধি বড়খেড়ী ইউনিয়ন পরিষদ, আহসানুল জুয়েল, (চর গাজী ইউনিয়নের বাংলাদেশ আওয়ামী এর সদস্য , সিএফ শহিদুল ইসলাম, সিএফ সাইফ উদ্দিন, সিএফ মাসুম বিল্লাহ, সিএফ জিয়াউল হক,সিএফ গোলাম কিবরিয়া, সিএফ মুন্সী শাফায়াত হোসেন , সিএফ রুপম মজুমদার ও সাপোর্ট স্টাফ আবীর হোসেনসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ ।
০৮ নং রামগতি ক্লাস্টার অফিসার মো: আসাদুর রহমান জানান, গত ৪ জানুয়ারি বাস্তবায়নাধীন আরইএলআই প্রকল্পের সহায় সম্বলহীন সদস্যদের মাঝে এককালীন অনুদানের টাকা গ্রাম সমিতিতে বিতরণের উদ্বোধন করেন লক্ষ্মীপুর জেলার এসডিএফ এর জেলা ব্যবস্থাপক আহসানুল আলম খন্দকার এবং আঞ্চলিক ব্যবস্থাপক মোঃশামছুল আলম (আরএম কমিউনিটি ফিন্যান্স এন্ড লাইভলীহুড) এসডিএফ, কুমিল্লা অঞ্চল। বাস্তবায়নাধীন আরইএলআই প্রকল্পের ০৮ নং রামগতি ক্লাস্টার অফিসের অধীনে ২৫টি গ্রাম সমিতিতে জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ৪ ধাপে ১০৪৭ জন সহায়-সম্বলহীন সদস্যদের মাঝে মোট ৯৪ লক্ষ ২৩ হাজার টাকা এককালীন অনুদান বিতরণ করা হয়েছে। উল্লেখ্য, জেলার ৩ তিনটি উপজেলায় আরইএলআই প্রকল্পের আওতায় দরিদ্র ও অতি-দরিদ্র পরিবারগুলোর জীবনমান উন্নয়নে কাজ করছে এসডিএফ।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited